মহিপুর মৎস্য বন্দর
সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, উপকূলের জেলেদের চরম অসন্তোষ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগর ও উপকূলীয় নদীগুলোতে শুরু হয়েছে ২২ দিনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা। তবে একের পর এক অবরোধ এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ার কারণে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় অঞ্চলের জেলেদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে।
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
বঙ্গোপসাগরের বুকে এক জালের টানেই ভাগ্য খুলেছে পটুয়াখালীর এফবি জুনাইদ ট্রলারের জেলেদের। দীর্ঘ খরা কাটিয়ে মহিপুর মৎস্য বন্দরে এই বিশাল পরিমাণের ইলিশ সাড়ে ৪৮ লাখ টাকায় বিক্রি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুয়াকাটায় সমুদ্রে ট্রলারে জলদস্যু: ১২ জেলেকে পিটিয়ে মালামাল লুট
কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের অতর্কিত হামলায় আইউব মাঝিসহ ১২ জেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোরে খাম্বা বয়া বাতি এলাকায় এফবি মিম নামের একটি মাছ ধরা ট্রলারে এ হামলার ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল ট্রলারে থাকা লাখ টাকার ইলিশ মাছ, জাল, জ্বালানি তেল ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির বিশাল তবল মাছ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বিশাল তবল মাছ। মহিপুর মৎস্য বন্দরে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় উৎসুক মানুষের ঢল নামে। পরবর্তীতে প্রকাশ্য ডাকে ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন এক স্থানীয় মৎস্য ব্যবসায়ী।
বঙ্গোপসাগরে জেলের জালে ২০ কেজির সামুদ্রিক শোল, ১৪ হাজারে বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বিরল সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত এই মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিশাল আকৃতির এই মাছটি দেখতে আড়তে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে।
কুয়াকাটায় ধরা পড়ল ২ কেজির বেশি ওজনের ইলিশ, বিক্রি হলো ৭ হাজার টাকায়
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ইলিশ মাছ। শনিবার সকালে মহিপুরের আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে এই রেকর্ড দামের ইলিশটি বিক্রি করা হয়। সুস্বাদু ও দানবাকৃতির এই রূপালি ইলিশটি দেখতে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতা আলীপুর ঘাটে ভিড় জমান।